Friday, June 26, 2026

করোনার প্রকোপ ভবিষ্যতে এন্ডেমিক স্তরে পৌঁছবে, বলছে আইসিএমআর

Date:

Share post:

দেশ থেকে একেবারেই নিশ্চিহ্ন হবে না করোনাভাইরাস। ‘আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস’, এমনটাই মত আইসিএমআর(ICMR)-এর। করোনাভাইরাস ধীরে ধীরে এন্ডেমিক স্তরে (Endemic) পৌঁছে তা ইনফ্লুয়েঞ্জায় (Influenza) পরিণত হবে বলে জানাচ্ছে ICMR।

ঠিক যেভাব ইনফ্লুয়েঞ্জা একটা নির্দিষ্ট এলাকায়, একটা নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে প্রায় সবসময়ই থেকে যায়, ঠিক তেমনই থাকবে করোনাভাইরাসও, এমনই মত বিশেষজ্ঞদের। আইসিএমআরের এপিডেমিওলোজি বিভাগের কর্তা ডক্টর সমীরণ পান্ডার মতে, ১০০ বছর আগে অতিমারির আকার নিয়েছিল ইনফ্লুয়েঞ্জা। কিন্তু বর্তমানে তা এন্ডেমিক বা আঞ্চলিক রোগে পরিণত হয়েছে। একইরকমভাবে করোনাভাইরাসও বর্তমান পর্যায় কাটিয়ে এন্ডেমিক স্তরে পৌঁছবে। তবে করোনা প্রতিরোধে সকলকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

পাশাপাশি সদ্যোজাত শিশুদের মায়েদেরও টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন ড. সমীরণ পান্ডা। তাঁর বক্তব্য, স্তন্যপানের মাধ্যমে মায়ের শরীর থেকে করোনার অ্যান্টিবডি শিশুর শরীরেও কার্যকরী হয়ে উঠবে। এতে করোনা থেকে রক্ষা পাবে শিশুরাও।

আরও পড়ুন- সব জল্পনায় জল ঢেলে সৌরভ জানালেন, ‘রাজনীতিতে আমার কোনও ইন্টারেস্ট নেই

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...