Tuesday, March 17, 2026

নিজের জেলাতে ক্রমশই ব্রাত্য শুভেন্দু, অপসারিত আরও এক সংগঠন থেকে

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি স্মৃতিসৌধ জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে সর্বসম্মতিক্রমে সরানো হলো শুভেন্দু অধিকারীকে। নতুন সভাপতি হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। নবনির্বাচিত সভাপতি জানিয়েছেন, ‘আগামী ৭ দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।’তমলুকের নিমতৌড়ির এই কমিটি স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের স্মৃতিবিজড়িত হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধরে এই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন শুভেন্দু৷ বিজেপি’তে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু র প্রতি আস্থা হারান জনকল্যাণ কমিটির সদস্যরা। ওই সংগঠনের কোষাধ্যক্ষ সোমনাথ বেরা বলেছেন, ” মূলত দু’টি গুরুত্বপূর্ণ কারণেই শুভেন্দুকে সরানোর এই সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সব সদস্য৷ । প্রথম কারণ, গত ৬ জুলাই সভাপতি হিসেবে শুভেন্দুর মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন কমিটি ও সভাপতি নির্বাচিত করতেই হত। সেটাই করা হয়েছে৷ দ্বিতীয় কারণ, স্মৃতিসৌধ জনকল্যাণ সমিতির কোনও সদস্যই আর চান না শুভেন্দু এই পদে থাকুন৷ কারণ তিনি আদর্শচ্যূত হয়েছেন। তাই সর্বসম্মত সিদ্ধান্তেই তাঁকে সরানো হয়েছে৷” নতুন সভাপতি হিসেবে সৌমেন মহাপাত্রর নাম গৃহীত হয়েছে৷

 

 

 

spot_img

Related articles

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...