Saturday, April 4, 2026

ঘোড়ামারা দ্বীপে ক্ষতিগ্রস্তদের পাশে গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস

Date:

Share post:

ডায়মন্ডহারবার রোডে প্রায় প্রতি দিন ‘ইয়াস ত্রাণ’ লেখা সারি সারি গাড়ি দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন স্থানীয়রা ।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পেরিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস-এর উদ‍্যোগে এবং সংস্থার এমডি প্রণব বিশ্বাসের তত্ত্বাবধানে   দীর্ঘ ও দুর্গম জলপথ পাড়ি দিয়ে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে পৌঁছালো ত্রাণ সামগ্রী।
জলের আর এক নাম জীবন। সেই জলই উপর্যুপরি দুর্যোগে নিশ্চিহ্ন করে দিতে বসেছে একের পর এক দ্বীপকে।
ঘূর্ণিঝড়, বর্ষণ ও সামুদ্রিক দাপটে প্রায় তিরিশ হাজার বিঘের জনবসতিপূর্ণ ঘোড়ামারা দ্বীপ আজ পরিণত হয়েছে পাঁচ হাজার বিঘায়। ঘর-বাড়ি, ভিটে-মাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে যাওয়া অনেকেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত তুলে বোঝানোর চেষ্টা করেন, যে উথাল-পাতাল জলরাশি দিয়ে ভেসে চলেছে জাহাজ-বোট-লঞ্চ, ওখানেই ছিল তাদের প্রিয় গ্রাম,সাধের ঘর-বাড়ি।

সম্প্রতি ইয়াস ঘুর্ণঝড়ের রুদ্রমূর্তিতে বিধ্বংসী জলোচ্ছ্বাস তছনছ করে ধুয়েমুছে সাফ করে দেয় হলদি নদী বেষ্টিত মুড়িগঙ্গার উত্‍সমুখে ঘোড়ামারা দ্বীপের বহমান জনজীবন।

গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস-এর পক্ষ হতে আজ সেই দ্বীপভূমির বিপদগ্রস্তদের প্রায় তিনশোটি পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ‍্য সামগ্রী। এর জন‍্য তাদের অতিক্রম করতে হয়েছে দীর্ঘ ও দুর্গম জলপথ। নিয়ে গিয়েছিলেন  পরিবারপিছু  ২ কেজি চাল, ১কেজি ডাল, আটা,  ১কেজি চিনি, ৫০০ সোয়াবিন,  সরষের তেলের প্যাকেট,  মুড়ির প্যাকেট,  বাতাসা, মিনারেল ওয়াটারের বোতল ইত্যাদি খাদ‍্য সামগ্রী। এরই পাশাপাশি প্রতি পরিবারের জন্য ডবল বেডের নতুন মশারি এবং মহিলা, পুরুষ  ও ছোটদের জন্য  নতুন জামাকাপড়  বিলি করেন।

সংস্থার পক্ষে শিবু মজুমদার বলেন, “আমারা সারা বছরই বহুমুখী প্রয়াসের মাধ্যমে অসহায় মানুষদের জন‍্য সীমিত সাধ‍্যে কাজ করে চলেছি।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...