Friday, April 3, 2026

মালদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

ভর সন্ধ্যায় তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে মালদহের শোভানগর এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম নেপাল চৌধুরী (৫২)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তৃণমূল নেতার ওপর গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, আহত নেপাল চৌধুরী মালদা জেলার ইংরেজবাজার থানা এলকার শোভানগরের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। গুলি লাগার পর আহত নেপাল চৌধুরীকে প্রথমে মিল্কি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। কী কারণে গুলি চলল, তার তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন- সাপে কামড়ানোর পর রাতভর ওঝার ঝাড়ফুঁক! বিনা চিকিৎসায় মৃত্যু

 

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...