Saturday, June 27, 2026

মুখ পুড়ল ত্রিপুরা সরকারের, টিকাকরণ নিয়ে সঠিক তথ্য প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

ত্রিপুরা দাবি করেছিল, টিকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যদের ৮০ শতাংশকেই টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে। সেই দাবির প্রায় ১৩ দিন পর ত্রিপুরা হাইকোর্ট জানিয়ে দিল রাজ্যের সরবরাহ করা তথ্যে ভুল রয়েছে। যত দ্রুত সম্ভব সঠিক তথ্য পরিবেশন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি অখিল কুরেশি ও বিচারক শুভাশিস তলাপাত্র গত শুক্রবার কোভিড অতিমারি মোকাবিলার ত্রিপুরার পরিকাঠামো বিষয়ক একটি সুয়োমোটো মামলার শুনানিতে দেখেন যে  দুটি স্থানীয় ইংরাজি দৈনিকে প্রকাশিত খবরে ন্যাশানাল হেল্থ মিশনের ডিরেক্টর ডঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল দাবি করেছেন টিকা নিতে যোগ্যদের মধ্যে প্রায় ৮০ শতাংশের ও ৪৫ বছরের বেশি বয়সীদের প্রায় ৯৮ শতাংশ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
এরপরই আদালতের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ‘কোনও দিক থেকেই এই তথ্য ঠিক নয়। যে তারিখে মিশন ডিরেক্টর এই দাবি করেছেন তখন ২৪,২৬, ৮০৩টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫,৬৬,৪৫৮টি দ্বিতীয় ডোজ। সেক্ষেত্রে মোট ১৮, ৬০, ৩৪৫জনকে টিকা দেওয়া হয়েছে। একই মানুষকে দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে এই সংখ্যাটা মনে হয় ভুলে গিয়ে তিনি এই তথ্য পেশ করেছেন।
এদিকে কোর্ট ইতিমধ্যেই মিশন ডিরেক্টরকে নির্দেশ দিয়েছে সরকারিভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করতে যেখানে তাঁদের তরফে কোনও তথ্যগত ভুল ছিল সেটা উল্লেখ করতে অথবা সংবাদমাধ্যমের তরফে কোনও ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা সেটা যত দ্রুত সম্ভব সামনে আনার। তবে স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের দাবি, আমরা তথ্য যাচাই করে দেখেছি। কোনও ভুল নেই।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...