Wednesday, June 24, 2026

ইউরো কাপ চ‍্যাম্পিয়ন ইতালি, ৫৩ বছর ইউরোর খেতাব জিতল তারা

Date:

Share post:

ইউরো কাপ ( euro cup) চ‍্যাম্পিয়ন ইতালি( Italy)। রবিবার রাতে ফাইনালে পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডকে( England ) ৩-২ ব্যবধানে হারাল তারা। এই জয়ের ফলে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করল ইটালি। ওপর দিকে ইতিহাস লেখা হল সাউথগেটের দলের।

ম‍্যাচের শুরুতেই এদিন চমক দেয় ইংল্যান্ড। মাত্র দুই মিনিটের মাথায় কিয়েরন ট্রিপিয়েরের পাসে দুরন্ত ফিনিশ দিয়ে ইংল‍্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন লুক শ। এরপর যেন আরও ইতালিকে চেপে ধরে সাউথগেটের দল। তবে ইতালিও থেমে থাকেনি। বারবার মানচিনির দল আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও ম্যাগুইয়র ও স্টোনসের রক্ষণভেদ করে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। আর যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইংল‍্যান্ড।

দ্বিতীয়ার্ধে ইতালির আক্রমণ অনেক বেশি ফুটে ওঠে। একের পর এক আক্রমণে নাজেহাল হয়ে যায় ইংল্যান্ডের রক্ষণ। যার ফলে ৬৭ মিনিটে মাথায় লোরেঞ্জো ইনসিগনের কর্নার থেকে মার্কো ভেরাত্তি হেড করেন, যা সেভ করেন জর্ডান পিকফোর্ড, কিন্তু রিবাউন্ড থেকে গোল করে ইতালির হয়ে সমতা ফেরান লিওনার্দো বোনুচ্চি। এরপর ইংল্যান্ড আর ইতালি দুজনেই আক্রমণে ওঠে। কিন্তু নির্ধারিত সময়ে গোলের ব‍্যবধান বাড়াতে না পাড়ায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে। কিন্তু এক্সট্রা টাইমে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তুলেছিল দুই দলই। প্রথমার্ধে ইতালি তুললে দ্বিতীয়ার্ধে অবশ্যই ইংল্যান্ড। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি। যার জেরে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। আর এখানেই বাজিমাত করে ইতালি। টাইব্রেকার দুরন্ত সেভ করেন ইতালির তরুণ গোলরক্ষক ডোনারুমা। মার্কাস র‍্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো আর বুকায়ো সাকার পেনাল্টি মিসে কারণে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দলের খেতাব জিতল ইতালি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...