Tuesday, March 31, 2026

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোদির কুশপুতুলের ‘মিষ্টিমুখ’ নবগ্রামে

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ হুগলির (Hoogli) কোন্নগর নবগ্রামের তৃণমূলের (Tmc)। সোমবার, তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূলের উদ্যোগে প্রথমে মিছিল করা হয়। পরে স্টেশন এলাকায় নরেন্দ্র মোদির (Narendra Modi) কুশপুতুলের মুখে মিষ্টি দিয়ে দাহ করা হয়।

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মতে, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে, তা আগে হয়নি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হল। এদিন কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে সরানোর ডাক দেয় নবগ্রাম অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...