Friday, April 3, 2026

ওলিকে সরিয়ে দ্রুত দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতের নির্দেশে সরে যেতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে। সোমবার নেপালের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আগামী ২৮ ঘন্টার মধ্যে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করার জন্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভেঙে দেওয়া জাতীয় সংসদকেও পুনর্বহাল করেছে আদালত ।

নেপালে গত বছরের শেষের দিক থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির দুই গোষ্ঠীর মধ্যে লড়াই তুঙ্গে ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার ওরফে প্রচণ্ড এবং মাধব নেপাল গোষ্ঠী প্রধানমন্ত্রীর পদ থেকে কে পি শর্মা ওলিকে সরানোর জন্য উঠেপড়ে লাগেন। গত বছরের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশ মতো দেশের জাতীয় সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের কথা ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। চলতি বছরের এপ্রিলের ৩০ তারিখ থেকে ১০ মে’র মধ্যে নির্বাচন হবে বলে জানান তিনি। ওই নির্দেশের ফলে কার্যত প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচাতে সক্ষম হন নেপাল কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ওলি।

কিন্তু আচমকাই গত ২২ মে ফের দেশে নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। নভেম্বরের ১২ ও ১৯ তারিখ নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। সংসদে আস্থা ভোটে হেরে যাওয়ার পরেও তদারকি প্রধানমন্ত্রী হিসেবে কেপি শর্মা ওলিকেই নিয়োগ করেন। রাষ্ট্রপতির ওই নির্দেশের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধী দলের নেতারা। সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ৩০টির মতো আবেদন জমা পড়ে। সেই আবেদনের শুনানি শেষে এদিন নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন ।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...