Monday, April 6, 2026

মুকুলকে কেন PAC চেয়ারম্যান? প্রতিবাদে ৮টি কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের

Date:

Share post:

বিজেপির (BJP) টিকিটে জিতে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। তবে ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই নিজের পুরোনো দল তৃণমূলে (TMC) ফিরেছেন তিনি। যদিও কৌশলগত কারণে তিনি বিধানসভায় বিরোধী বেঞ্চেই বসেছেন। অন্যদিকে, দলত্যাগ করার পরও বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে বসানো হয়েছে মুকুল রায়কে। বিধানসভার (Mukul Roy) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) সবরকম আইনি দিক খতিয়ে দেখেই PAC চেয়ারম্যান হিসেবে নিজের পদাধিকার বলে মনোনীত করেছেন।

বিজেপির বক্তব্য, প্রথা ভেঙেছেন স্পিকার। আজ, মঙ্গলবার তারই প্রতিবাদে মোট ৮টি কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়করা। যার মধ্যে ৬ জন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ এবং দু’জন হজ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তালিকায় রয়েছেন বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বিষ্ণু প্রসাদ শাস্ত্রী, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন, অশোক কীর্তনীয়া, নিখিল দে, দীপক বর্মন-সহ মোট আটজন। পদত্যাগ করেই স্পিকারের ঘর থেকে বেরিয়ে যান বিজেপির এই আট বিধায়ক। যদিও তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আগামী শুক্রবার বিভিন্ন কমিটির ৪১ জন চেয়ারম্যানকে বিধানসভায় বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ। কিন্তু মুকুল রায় PAC চেয়ারম্যান হওয়ার প্রতিবাদে স্পিকারের ডাকা বৈঠকে কেউ থাকবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। একইসঙ্গে তাঁরা এই ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে দরবার করেছেন বিজেপি বিধায়করা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...