Saturday, June 13, 2026

ঘণ্টায় ১৬ লক্ষ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়! বিঘ্নিত হতে পারে মোবাইল সিগন্যাল

Date:

Share post:

দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্যের বুকে তৈরি হওয়া সৌর ঝড়। বেগ ঘণ্টায় ১৬ লক্ষ কিলোমিটার!

কিন্তু কী এই সৌরঝড়?

সৌরঝড় (Solar Storm) বস্তুত সূর্যের বুকে তৈরি হওয়া এক ধরনের বিস্ফোরণ। সূর্যের গায়ে চাঁদের মতোই যে দাগ থাকে, যাকে ইংরেজিতে বলা হয় সানস্পট, তা আদতে নানা আকারের গর্ত ছাড়া আর কিছুই নয়। এই ক্ষেত্রগুলোয় যে চৌম্বকীয় শক্তি থাকে, তা থেকে যখন রেডিয়েশন ঘটে, তা ঝড়ের মতো ছড়িয়ে পড়ে মহাশূন্যে। এই কারণেই একে সৌরঝড় নামে অভিহিত করা হয়।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে রবিবার বা সোমবার এটি পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে। তবে নাসা জানিয়েছে, আজই এই ঝড় আছড়ে পড়বে পৃথিবীর উপর।

আরও পড়ুন-অসন্তোষ ঠেকাতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নয়, বার্তা সুপ্রিম বিচারপতির

পৃথিবীর বুকের সৌর ঝড় আছড়ে পড়লে কী কী হতে পারে?

এই সৌর ঝড়ের জেরে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হতে পারে। নাসার দাবি, সৌর ঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে। এর ফলে জিপিএস এবং মোবাইল সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে।

এর আগে ১৯৮৯ সালে একটি সৌর ঝড় আছড়ে পড়েছিল পৃথিবীতে। এর ‌ফলে কানাডাতে প্রায় ৯ ঘন্টা বিদ্যুৎ ছিল না। এরপর ২০০৪ সালে যখন পৃথিবী সৌর ঝড় দেখেছিল, তখন প্রযুক্তি এতটাও উন্নত ছিল না। মানুষ এতটা প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল না। তবে এখন সময় বদলেছে। মানুষ আরও বেশি মোবাইল ও প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে।

উল্লেখ্য, ২০২০ সালে সূর্য এর ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে বলে জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে আজ ফের এক সৌর ঝড়ের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী।

পাশাপাশি, বলা হয়েছে, পৃথিবীর কোনও কোনও দেশে বিস্তীর্ণ অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিদ্যুৎ সংযোগ থেকে। সৌরঝড় থেকে নির্গত কণাগুলি পৃথিবীর উপরিভাগের কক্ষপথে থাকা স্যাটেলাইটের গায়ে লাগতে পারে বলেই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানা গিয়েছে। ভারতেও এর অভিব্যক্তি দেখা যেতে পারে বলে জানিয়েছে এক সংবাদমাধ্যম।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...