Monday, April 13, 2026

রাজ্যপাল ? না’কি বঙ্গ- বিজেপির প্রেস-সচিব? ধনকড়ের ট্যুইট ঘিরে প্রশ্ন

Date:

Share post:

রাজ্যপাল ? না’কি রাজ্য বিজেপির প্রেস-সচিব?

মঙ্গলবার বিকেলে বিজেপি’র একদল বিধায়ক নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু অধিকারী৷ আর এইটুকু বার্তাই এদিন ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আর রাজ্যপালের এই কীর্তি হাসির ফোয়ারা ছুটিয়েছে রাজনৈতিক মহলে৷

বাড়তি কোনও শব্দ নেই, কেন বিজেপি বিধায়করা যাচ্ছেন, তার কোনও ইঙ্গিত নেই, রাজ্যপাল শুধু লিখেছেন, “A Delegation of opposition MLAs led by the Leader of Opposition #WBLA Shri @SuvenduWB will call on West Bengal Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan Kolkata today at 4 PM.” বিজেপি’র দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকরা সাধারণত যে কাজ করেন, ঠিক সেই কাজটাই এবার করেছেন ধনকড়৷ রাজনৈতিক মহলের ধারনা, “আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন ধনকড়৷ উনি যে আদতে বিজেপি’র একজন কর্মী, এবার সেটাই বোঝাতে নেমেছেন”৷ তা না হলে
রাজভবনে যাচ্ছেন শুভেন্দুরা, ট্যুইট করে শুধুমাত্র এইটুকুই কেন জানালেন তিনি ?

আরও পড়ুন-দ্রুত হোক উপনির্বাচন: দাবি নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

প্রসঙ্গত, আজ, মঙ্গলবার, বিকেল ৪টের সময় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দলের। জানা গিয়েছে সেই দলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা৷ এদিন সকালেই টুইটে রাজ্যপাল এই বিষয়ে লেখেন, “পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়কদের একটি প্রতিনিধি দল বিকেল ৪টের সময় রাজভবনে আসতে চলেছেন।”
এদিকে শোনা যাচ্ছে, মুকুল রায় ইস্যুতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে রাজ্যপালের কাছে নালিশ করতে পারেন শুভেন্দুরা।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...