Monday, April 6, 2026

DA বাড়াল কেন্দ্র, সরকারি কর্মীদের খাতে ঢুকবে ২৮%; স্বস্তির হাওয়া

Date:

Share post:

অনেকটাই স্বস্তিতে সরকারি কর্মচারীরা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী DA বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের খাতে এবার ১৭% এর পরিবর্তে ঢুকবে ২৮% DA।
একবছর আটকে থাকার পর প্রয়োজনীয় বৃদ্ধির খবরে খুশির হাওয়া সরকারি অফিসে।
আজ মন্ত্রিসভার বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে কার্যত তিনটে কিস্তিতে যে বৃদ্ধি, তা আটকে রাখা হয়েছিল। অবশেষে সেই সিদ্ধান্তে বদল আসছে। স্বস্তির সুর তাই কর্মচারীদের গলায়।
সব ঠিকঠাক থাকলে বর্ধিত এই DA পাওয়ার কথা সেপ্টেম্বর থেকেই। যদিও সেই সম্ভাবনায় খানিক জটিলতা দেখা দিয়েছে।
পূর্ববর্তী একটি রিপোর্ট অনুযায়ী, আরও বেশকিছু অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। সেই সমস্ত অ্যাপ্রুভাল না পেলে বর্ধিত DA ঢুকতে দেরি হবে বলে জানা গিয়েছে। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। DA ঢুকতে দেরি হলেও ওই সময় এরিয়ার পাওয়া যাবে বলে জানানো হয়েছে। জুলাই মাসের 1 তারিখ থেকেই এরিয়ার ঢুকবে অ্যাকাউন্টে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...