Saturday, March 14, 2026

শ্রীলঙ্কা ম‍্যাচের আগে হালকা মেজাজে ধাওয়ান, চ‍্যাহালরা, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা( india-srilanka) একদিনের সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের পাওয়া গেল হালকা মেজাজে। ভিডিও গেম, টেবিল টেনিস খেলতে দেখা গেল অধিনায়ক শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চ‍্যাহালদের।

করোনার কারণে ১৩ তারিখের বদলে ১৮ তারিখ দিয়ে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। তাই হাতে কিছুটা সময় রয়েছে। তাই হটেলে হালকা মেজাজেই পাওয়া গেল ধাওয়ানদের। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে অধিনায়ক ধাওয়ান মেতে ওঠেন টেবিল টেনিসে। ভিডিয়ো গেমে ফুটবল খেলতে দেখা যায় ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চ‍্যাহালকে। বিলিয়ার্ডসেও মেতে ওঠেন দলের বেশকিছু ক্রিকেটার।

ক্যামেরার সামনে দাঁড়িয়ে একে একে পোজ দিতে থাকেন দেবদত্ত, চহাল, হার্দিক পান্ডিয়ারা। যা দেখে বোঝাই যাচ্ছে লঙ্কানদের বিরুদ্ধে ম‍্যাচে নামার আগে খোশ মেজাজে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:ইতিহাস গড়ল আয়ারল্যান্ড, দ্বিতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৪৩ রানে হারাল তারা

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...