Monday, April 6, 2026

বিস্ফোরণ ঘটাতে পারে আইএসআই জঙ্গিরা, বিহারের একাধিক স্টেশনে জারি হাই অ্যালার্ট

Date:

Share post:

বিহারের ট্রেনে বোমা রেখে বিস্ফোরণের ছক পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআইয়ের (Isi)। এই আশঙ্কায় বিহারের একাধিক স্টেশনে হাই অ্যালার্ট (High Alart) জারি করা হয়েছে। দানাপুরের (Danapur) সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি অফিসার বেশ কয়েকটি জেলার এসপিকে (Sp) গোপনপত্র লিখে সতর্ক করেছেন।

আরও পড়ুন-বিনয় মিশ্র-মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলো হাইকোর্ট

সূত্রের খবর, বিহার (Bihar) থেকে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) যাতায়াত করা শ্রমিক স্পেশাল ট্রেনগুলিকে টার্গেট করছে জঙ্গিরা। প্রশাসনের উপর চাপ বাড়াতে এবং আতঙ্ক ছড়াতে এই বিস্ফোরণের ছক। বক্সার, জাহানাবাদ, নওদা, নালন্দা, গাজীপুর, বেগুসারাই, এই সমস্ত স্টেশনের হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 15 অগাস্টের আগে এইসব জায়গায় টাইম বোমা বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই মুহূর্ত সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রেল এবং বিহার প্রশাসন। নজরদারির পাশাপাশি স্নিফার ডগ দিয়ে তল্লাশি করা হচ্ছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...