Wednesday, June 24, 2026

খাস কলকাতায় রোবটের হাতে হল কিডনি প্রতিস্থাপন

Date:

Share post:

কিডনি বিকল হয়ে পড়েছিল বছর ৪৫-এর এক ব্যক্তির। বহুদিন ধরেই চলছিল ডায়ালিসিস। কিডনি প্রতিস্থাপন করা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। কিডনিদাতারও সন্ধান পাওয়া যায়। কিন্তু চিকিৎসকরা চিন্তা করছিলেন দীর্ঘদিন ডায়ালিসিস চলা ওই ব্যক্তি কিডনি প্রতিস্থাপনের সময় যে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তা সহ্য করতে পারবে কিনা! সাধারণত ৫ ইঞ্চির কিডনি প্রতিস্থাপনের জন্য একটি বড়োসড়ো গর্ত করতে হয় পেটে। কিন্তু তাতে প্রচুর রক্তক্ষরণ হয়। অবশেষে সবটাই সম্ভব করল ‘রোবট’।

চিকিৎসকরা ঠিক করেন রোবোটিক্সের মাধ্যমেই এই অস্ত্রপচার সম্পন্ন হবে। পূর্ব ভারতে প্রথম কিডনি প্রতিস্থাপন করল রোবট। এই মাধ্যমে মাত্র আড়াই ইঞ্চি একটা ফুটো করা হয় নাভির পাশে। আরও একটি ছোট ছোট সাইজের গর্ত করা হয় তলপেটে। তাতেই সম্পূর্ণ প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে রক্তক্ষরণ অনেকটা কম হয়। চিকিৎসকরা বলছেন, সাধারণভাবে কিডনির রক্তক্ষরণ হয় তার দশ ভাগ কম এতে রক্তক্ষরণ হয়। দূর থেকে সমস্ত প্রক্রিয়াটি পরিচালনা করছিলেন অ্যাপোলো হাসপাতালের সিনিয়র ল্যাপ্রোস্কোপিক এবং রোবোটিক ইউরোলজিক্যাল সার্জন চিকিৎসক বিনয় মহিন্দ্রা। সহকারী ছিলেন চিকিৎসক ত্রিদিবেশ মণ্ডল। প্রৌঢ়কে নতুন জীবন দিল রোবট।

আরও পড়ুন- ‘শুভেন্দু তৃণমূলের এজেন্ট’, বিজেপির অন্দরে বেলাগাম বিবাদ

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...