Friday, June 5, 2026

পাক সীমান্তের গুরুত্বপূর্ণ আফগান সেনাঘাঁটিতে তালিবানি কবজা!

Date:

Share post:

আফগানিস্তানে ক্রমশ দৌরাত্ম বাড়াচ্ছে তালিবানরা। একের পর এক প্রদেশ দখল করছে তারা। এবার পাকিস্তান এবং আফগানিস্তানএর সীমান্তে অবস্থিত স্পিন বলডাক সেনাঘাঁটিরও দখল নিয়ে নিল তালিবানরা। যদিও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি আফগান সরকার।

বুধবার তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, স্পিন বলডাক সেনাঘাঁটি তাদের কবলে। ঘুরে বেড়াচ্ছে জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারা। এমনকী নিকটবর্তী পাক শহর চমন থেকেও তাদের উপস্থিতি, গোষ্ঠীর নির্দিষ্ট সাদা পতাকা, এমনকী তাদের গাড়ির আনাগোনা চোখে পড়েছে। অথচ, এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে আফগান সরকার।

তবে সরকার অস্বীকার করলেও, সাম্প্রতিক সময়ে একের পর এক আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সেনাঘাঁটি দখল করতে শুরু করেছে তালিবানরা। ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান সীমান্তের সেনাঘাঁটিগুলো ইতিমধ্যেই জঙ্গি গোষ্ঠীর কবজায়। এবার পাক সীমান্তে থাবা মারল তালিবানরা।

স্পিন বলডাক সেনাঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আফগানিস্তানে কোনও বন্দর নেই। এদিকে ওই সেনাঘাঁটির কাছাকাছি রয়েছে করাচি বন্দর। তাই আমদানি রফতানির জন্য করাচি বন্দরের ওপর অনেকটা ভরসা করতে হয় আফগানদের। কিন্তু সীমান্তের সেনাঘাঁটি তালিবানদের হাতে চলে যাওয়া মানে আমদানি-রফতানি প্রবলভাবে ব্যাহত হবে। সমস্যায় পড়বে সাধারণ আফগান জনতা।

আরও পড়ুন- ভারত নয়, এবার কোভিড সংক্রমণের ভরকেন্দ্র হল ইন্দোনেশিয়া

 

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...