Saturday, April 4, 2026

মুর্শিদাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা ডাম্পারের, মৃত ৪

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ধাক্কা মারল একটি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু ৪,গুরুতরভাবে আহত আরও ২।শুক্রবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম থানার অন্তর্গত ভালকুন্দি মোড়ে।

প্রতিদিনের মতো শুক্রবার সকালেও রাজ্য সড়কের পাশে ওই চায়ের দোকানে চা খাচ্ছিলেন ৩ জন। দোকানে আরও ৩ জন ছিলেন। এমতাবস্থায়, বিষ্ণুপুর থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। আহতদের স্থানীয় কান্দি মহকুমা হাসপাতাল ভর্তি করা করা হয়েছে।

তবে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে  ডাম্পারের চালক ও খালাসি সেখান থেকে চম্পট দেয়।তাই এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ডাম্পারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...