Friday, April 3, 2026

লগ্নিকারীর চুক্তিতে সই করবে না ইস্টবেঙ্গল! একজোট কর্মসমিতির সদস্যরা

Date:

Share post:

ইনভেস্টর কোম্পানি শ্রী সিমেনটের ( sree cement ) ফাইনাল চুক্তিপত্রে সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব( east bengal club)। শুক্রবার এমনই সিদ্ধান্ত নিল তারা। নিজেদের অবস্থানেই অনড় থাকল ইস্টবেঙ্গল ক্লাব। শ্রী সিমেন্টের প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টে সই না করার বিষয়ে একজোট হল ক্লাবের কর্মসমিতির সদস্যরা।

শুক্রবার লাল-হলুদ ক্লাবে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্যরা। আর সেই বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, সদস্য বিরোধী চুক্তিতে কোনও ভাবেই সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব। এবং এর জন্য ক্লাবের সদস্য, সমর্থক ও প্রাক্তন খেলোয়াড়দের কাছে আর্জি করেছে কর্মসমিতির সদস্যরা। সচিব কল্যাণ মজুমদার সহ ২৫ কর্মকর্তা এই বিষয়ে সহমত পোষণ করেছেন।

ইনভেস্টর কোম্পানি মুল চুক্তিপত্রে ক্লাব কর্তা সই না করাই কলকাতা লিগে ইস্টবেঙ্গল কিংবা এসসি ইস্টবেঙ্গলের খেলা এখন প্রশ্নের মুখে। আইএসএলেও কী হবে তা জানে না কেউ। এদিকে ইনভেস্টর পক্ষ থেকেও স্পষ্ট বলে দেওয়া হয়েছে , ফাইনাল এগ্রিমেন্টে সই না হলে দলগঠন হবে না।  আবার এদিকে ইস্টবেঙ্গল ক্লাবও অনড়, সদস্য বিরোধী এই এগ্রিমেন্টে তারা সই করবে না। তাই দুই পক্ষের ইগোর লড়াইয়ে কার্যত ধোঁয়াশায় ক্লাবের ফুটবল খেলার ভবিষ্যত।

আরও পড়ুন:অলিম্পিক্স নিয়ে দেশেই ক্ষোভের মুখে জাপান সরকার

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...