Sunday, May 17, 2026

কয়েকটি রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, বসলেন বৈঠকে

Date:

Share post:

মোটের উপর এই মুহূর্তে দেশের করোনা সংক্রমণ (Corona situation is stable now) নিয়ন্ত্রিত হলেও, কয়েকটি রাজ্য এখনও এর থেকে রেহাই পায়নি। আর এই রাজ্যগুলি থেকেই বাকি দেশে ফের করোনা সংক্রমণ ছড়াতে পারে। তাই ওই রাজ্যগুলির সংক্রমণ অবিলম্বে নিয়ন্ত্রণ করা দরকার । এই রাজ্যগুলির করোনা পরিস্থিতির ঠিক কী রকম, সংক্রমণ ছড়ানোর কারণ এবং রাজ্যগুলি এর জন্য কী কী সতর্কতা নিচ্ছে তা পো ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।

শুক্রবার সকাল ১১টায় দl তামিলনাড়ু (Tamil Nadu), অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh), কর্নাটক (Karnataka) ও কেরলের (Kerala)-র মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্র (Maharashtra) ও ওড়িশা(Odisha)-র মুখ্যমন্ত্রীকেও এই বৈঠকে ডাকা হয়েছিল। কারণ এই রাজ্যগুলিতেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হয় এই বৈঠক। সংক্রমণ বৃদ্ধির কারণ ও সংক্রমণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার খতিয়ান চাইলেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৩ জুলাই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী ।  এদিকে, গতকালই একাধিক চিকিৎসক-বিশেষজ্ঞরা জানিয়েছেন, সময়ের আগেই সারা বিশ্বে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। ভারত ও তার ব্যতিক্রম নয়। অগস্ট মাস থেকেই সংক্রমণের দ্রুততা এবং তীব্রতা। বোঝা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা চিকিৎসকরা

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...