Saturday, June 27, 2026

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতের অলরাউন্ডার শিবম দুবে

Date:

Share post:

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতের ( india) অলরাউন্ডার শিবম দুবে( Shivam Dube)। শুক্রবার দীর্ঘদিন দিনের বান্ধবী অঞ্জুম খানকে( anjum khan) বিয়ে করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার। সেই ছবি মুহূর্তে ভাইরাল। বিয়েতে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে সেজেছিলেন শিবম। ঘিয়ে রঙের লেহঙ্গা ও লাল ওড়নায় সেজে ছিলেন অঞ্জুম। দুই পরিবার ও কাছের কিছু বন্ধু বান্ধবদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিয়ের ছবি পোস্ট করে শিবম ইনস্টাগ্রামে লেখে”ভালবাসার মানুষের সঙ্গে আমার নতুন জীবন শুরু হয়ে গেল।” বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই শুভেচ্ছা জানিয়েছেন একাধিক ক্রিকেটার। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন: রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভের রেকর্ড ভাঙার সুযোগ ধাওয়ানের সামনে

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...