Wednesday, June 24, 2026

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভের রেকর্ড ভাঙার সুযোগ ধাওয়ানের সামনে

Date:

Share post:

রবিবার শ্রীলঙ্কার( Srilanka) বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল( india team)। শিখর ধাওয়ানের( shikhar dhawan) নেতৃত্বে খেলতে নামবে ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদবরা। তবে রবিবার দিনটি একটু বিশেষ গুরুত্বপূর্ণ ধাওয়ানের কাছে। এদিন মাঠে নেমে একাধিক রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে গব্বরের কাছে। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২৩ রান করলে টপকে যাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

বর্তমানে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৯ ইনিংসে ৫৯৭৭ রান রয়েছে ধাওয়ানের। প্রথম একদিনের ম‍্যাচে যদি তিনি ২৩ রান করেন, তাহলে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ছয় হাজার রান গড়ার নজির গড়বেন শিখর ধাওয়ান, টপকে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ১৪৭টি একদিনের ম‍্যাচে ছয় হাজার রান করেছেন সৌরভ। ফলে ধাওয়ানের সেই রেকর্ড ভাঙতে এখনও সাতটি ইনিংস পড়ে রয়েছে। তবে যা সম্ভাবনা, এই সিরিজে নিশ্চিত ভাবেই এই নজির গড়বেন ধাওয়ান।

এদিকে বর্তমানে ভারতের হয়ে দ্রুততম ছয় হাজার রান গড়ার রেকর্ড রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। মাত্র ১৩৬ ইনিংস খেলে এই নজির গড়েছেন বিরাট। এদিকে ছয় হাজার রান পূরণ করলে ধাওয়ান দশম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন।

আরও পড়ুন:এবার করোনার থাবা দাবা বিশ্বকাপে

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...