Saturday, April 4, 2026

সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে ঝিলে লরি, খোঁজ মেলেনি চালক ও খালাসির

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা! সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে জলে পড়ল লরি। শনিবার ভোর ৪ টেয় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, লরিটি কলকাতা থেকে সাতরাগাছি ব্রিজে উঠেছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। জলে পড়ে যায় লরিটি। এখনও পর্যন্ত লরি চালক ও খালাসীর কোন খোঁজ মেলেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ। পৌঁছন দমকল কর্মীরাও। এদিন প্রথমে ব্রিজে ওঠার সময় বাঁদিকের রেলিংয়ে ধাক্কা মারে লরিটি। এরপর ডানদিকে ধাক্কা মেরে ৫০ ফুট নীচে ঝিলে পড়ে যায়। ইতিমধ্যেই হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ঝিল থেকে তোলা হয়েছে লরিটিকে। দমকলের পক্ষ থেকে ঝিলে নামানো হয় ডুবুরি। তবে এখনও নিখোঁজ চালক এবং খালাসি।

আরও পড়ুন : আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজারের বেশি

পুলিশ সূত্রে খবর, লরির মালিক ধনঞ্জয় ভকতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ব্রেকডাউন ভ্যানের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে লরিটিকে। কিছুক্ষণের জন্য বন্ধ ছিল কোনা এক্সপ্রেস ওয়ের যানচলাচল। যার জেরে যানজট তৈরি হয়েছে হাওড়াগামী এই রাস্তায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...