Monday, April 6, 2026

World Emoji Day 2021: কাদের উদ্দেশে ভালোবাসার ইমোজি ছুঁড়লেন মিমি?

Date:

Share post:

অভিনেত্রী হওয়ার পাশাপাশি যাদবপুরের তৃণমূল সাংসদও মিমি চক্রবর্তী। শত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় তিনি। আজ ওয়ার্ল্ড ইমোজি ডে। এদিন মিমি তাঁর ভক্তদের উদ্দেশে ভালোবাসার ইমোজি ছুঁড়ে দিয়েছেন। খোলা চুল, নো-মেকআপ লুক, সোয়েট শার্টের সঙ্গে কালো হাফ প্যান্ট পরা একটি ছবিও পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। ছবিটি ভিক্টোরিয়ার সামনেই তোলা হয়েছে। ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘ওয়ার্ল্ড ইমোজি ডে তে.. যে ইমোজিটা আমি তোমাদের পাঠাতে চাই বন্ধুরা..’।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)


এবার অরিন্দম শীলের ছবি ‘খেলা যখন’এ দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও মিমিকে। শোনা গিয়েছে, এই ছবির শুটিং শুরু হবে অগাস্ট থেকে। তার আগে অভিনয়ের একটি ওয়ার্কশপ হবে, সেখানে মিমি ও অর্জুন দু’জনেই যোগ দেবেন।

আরও পড়ুন-এবারের অধিবেশনে মহিলা বিল নিয়ে সরব হতে চলেছে তৃণমূল

খুব শীঘ্রই মিমিকে প্রথমবার জিৎ-এর সঙ্গে অভিনয়ে দেখা যাবে। তাঁরা অভিনয় করেছেন ‘বাজি’ ছবিতে। সব ঠিক থাকলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে ‘বাজি’।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...