Saturday, April 4, 2026

কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবার বেশি দামে কিনতে হবে কেন্দ্রকে

Date:

Share post:

তৃতীয় ঢেউয়ের আগাম সম্ভাবনার মধ্যে দাম বাড়ল করোনা ভ্যাকসিনের। নতুন চুক্তি অনুযায়ী, এবার ২১৫ টাকায় কোভিশিল্ড (covishield) ও ২২৫ টাকায় কোভ্যাক্সিন (covaxin) কিনতে হবে কেন্দ্রীয় সরকারকে। সরকারি সূত্রে খবর, কেন্দ্র নতুন বর্ধিত দামে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে সাড়ে ৩৭ কোটি কোভিশিল্ড ও ভারত বায়োটেক থেকে সাড়ে ২৮ কোটি কোভ্যাক্সিন কিনবে। অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে এই ভ্যাকসিন আসবে বলে জানা যাচ্ছে। আগে ১৫০ টাকায় কোভ্যাক্সিন ও কোভিশিল্ড পেত কেন্দ্র।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন? খোদ ইয়েদিউরাপ্পা ‘গুজব’ বলে ওড়ালেও বাড়ছে জল্পনা

এদিকে, আশঙ্কার খবর হল, করোনার তৃতীয় ঢেউ (third wave) অবশ্যম্ভাবী। বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত এই বিষয়ে একমত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মতে, তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে রয়েছে বিশ্ব। এদিকে, অগাস্টেই করোনার তৃতীয় ঢেউয়ের অভিঘাত ভারতে আসতে চলেছে বলে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কতটা শক্তিশালী হবে কোভিডের তৃতীয় ঢেউ? দ্বিতীয় ঢেউয়ের থেকেও কি তা বেশি ভয়ঙ্কর হবে? এখনও সেসব অজানা। কিন্তু বিপদের আগাম সতর্কবার্তা যখন আছে তখন বুঝেশুনে পদক্ষেপই শ্রেয়। কিন্তু সচেতনতার প্রচার যতই হোক, সংক্রমণ একটু কমতেই জনজীবনের চারদিকে শৈথিল্য ও অসতর্কতার চিরাচরিত ছবি ভবিষ্যৎ আশঙ্কা বাড়াচ্ছে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...