Saturday, April 4, 2026

PAC চেয়ারম্যান: আদালতে যাওয়ার হুমকি শুভেন্দুর, পাত্তা দিচ্ছেন না মুকুল

Date:

Share post:

মুকুল রায়ের পিছনে একেবারে আটার মতো লেগে রয়েছেন বিজেপির “তৎকাল” নেতা তথা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) কেন বিজেপির (BJP) টিকিটে জেতা এবং পরবর্তী সময়ে দলবদল করে তৃণমূলে (TMC) যোগ দেওয়া মুকুল রায়কে (Mukul Roy) PAC চেয়ারম্যান করা হলো, তা নিয়ে সোচ্চার শুভেন্দু। তাঁর আবেদন ও অভিযোগের ভিত্তিতে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে বিধানসভায় (Assembly) শুক্রবার শুনানি হল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যারের (Speaker Biman Banarjee)ডাকা শুনানিতে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মাত্র ৪মিনিট স্পিকারের সঙ্গে কথা হয় তাঁর। স্পিকার আরও কিছু তথ্য চেয়েছেন শুভেন্দুর কাছে। পরবর্তী শুনানি ৩০ জুলাই। এই ইস্যুতে এবার স্পিকারের প্রতি “অনাস্থা” এনে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

এদিন স্পিকারের ঘর থেকে বেরিয়েই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের সমালোচনা করে আদালতে যাওয়ার কথা জানান তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু বলেছেন, “দলবদলের ঘটনা গত ১০ বছরে ৫০টা ঘটেছে। সারা দেশে যেমন আর কোথাও ভুয়ো টিকা পাওয়া যায় না, তেমনই পশ্চিমবঙ্গে একমাত্র দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয় না। স্পিকার এই বিষয়ের শুনানিতে যতবার ডাকবেন, ততবার আসব। কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই মনে হচ্ছে, এ ভাবে নিষ্পত্তি হয় না। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, তৃণমূলের পরিচালিত ব্যবস্থার উপর আমাদের কোনও আস্থা নেই। আমরা বিজেপির পক্ষ থেকে আইনের আশ্রয় নেব। তথ্য প্রমাণ জমা দেব। এই ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। নির্দিষ্ট সময়ে যাতে শুনানি শেষ হয়, তার জন্য আবেদন করব।

অন্যদিকে, মুকুল রায় এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানান, তিনি ইস্যুটি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন। মুকুলের কথায়, “যাক না, যেখানে যাওয়ার সেখানে যাক। দেখা যাবে।”

আরও পড়ুন- ‘নিরুদ্দেশ’ বিধায়ককে খুঁজে দিলেই ‘ফ্রিতে সেলফি’‌, হিরণ নিখোঁজে খড়গপুরে পোস্টার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...