Wednesday, June 24, 2026

শিশুকে কুয়ো থেকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু ১১ জনের, শোকপ্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর

Date:

Share post:

৮ বছরের মেয়েকে  উদ্ধার করতে কুয়োতে পড়ে গিয়েছিলেন ৪০ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। জানা গিয়েছে, ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায়।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট করে শুক্রবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে কেন্দ্রের তরফে। শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারকে সরকারি চাকরি এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা হয়েছে। আহতদের মাথাপিছু ৫০,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

আরও পড়ুন-ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের জন্য কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম আবেদনই জানায়নি!

মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে বৃহস্পতিবার সন্ধেয় এক কিশোরী খেলতে গিয়ে কুয়োয় পড়ে যায়। খবর পেয়ে গ্রামবাসীরা  মেয়েটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। সেই সময় কুয়োর দেওয়াল ধসে গিয়ে প্রায় ৪০ জন কুয়োর মধ্যে পড়ে যান। এদিকে ওই কিশোরীর কী অবস্থায় রয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে ৩ টি জেসিবি মেশিন NDRF এবং সেনার দল রয়েছে।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...