Saturday, April 4, 2026

রাতে বেরোনোর বিধি ভেঙে ধৃত ১০, কলকাতা জুড়ে নজরদারি

Date:

Share post:

রাত নটার পর বিধিনিষেধ উপেক্ষা করে বিনা কারণে রাস্তায় বেরিয়ে শনিবার রাতে গ্রেফতার ১০ জন। বিধাননগর (Bidhannagar) দক্ষিণ থানা এলাকায় নাকা তল্লাশিতে তাঁদের গ্রেফতার করা হয়। দুটি গাড়ি এবং বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তৃতীয় ঢেউ রুখতে সতর্ক প্রশাসন। রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna) । করোনা বিধি সঠিকভাবে পালনের জন্য শনিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi), স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা (Bp Gopalika), ডিজিপি-(Dgp) সহ সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপার। বৈঠকে সিদ্ধান্ত হয় রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত যে বিধিনিষেধ রয়েছে, কড়া হাতে সেটা কার্যকর করতে হবে। এই সময়ের মধ্যে করোনা বিধি অমান্য করলে জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনর ক্ষেত্রে নিষেধ রয়েছে প্রশাসনের। গাড়িতেও নাকা চেকিং চলবে।

সেই মতো কলকাতার (Kolkata) উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – রাতভর নজরদারি চলে। চিংড়িঘাটায় প্রয়োজন ছাড়া বেরোলেই পুলিশের তরফে সতর্ক করা হয়।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর দিল্লির কর্মসূচিতে সামান্য পরিবর্তন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...