Wednesday, June 24, 2026

মূল চুক্তিপত্রে সই না করায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ, পড়ল একাধিক পোস্টার

Date:

Share post:

ইস্টবেঙ্গল( east bengal) ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, শ্রী সিমেন্টের ( sree cement )দেওয়া ফাইনাল এগ্রিমেন্টে তারা সই করবে না। আর এর জেরে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা তো বটেই, ফুটবল খেলা নিয়ে সংকট তৈরি হয়েছে। কারণ ইনভেস্টোর কোম্পানির থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সই না হলে একটাকাও খরচ করবে না তারা। তাই ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল খেলা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যার কারণে ফুসছে একাধিক সমর্থক। আর এই কারণেই এদিন সকালে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে পড়ল একাধিক পোস্টার এবং গো ব্যাকের স্লোগান। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বিগত কয়েক দিনে অন্যতম বড় বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে লাল-হলুদ সমর্থকেরা।

মূল চুক্তিতে ক্লাব কর্তারা সই না করায় দীর্ঘদিন ধরে ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এবং পথে কিছু বিক্ষোভ প্রদর্শন করেছে একদল সমর্থক। এবার সেই আঁচ গিয়ে পড়ল ক্লাব তাঁবুর সামনে। মুল এগ্রিমেন্টে সই না করার এবার ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিক্ষোভে নামবে একদল সমর্থক। আগামী ২১ জুলাই অর্থাৎ বুধবার বিকেল তিনটের সময়ে ইস্টবেঙ্গল তাঁবুর সামনে উপস্থিত হবে একাধিক ফ্যান ফোরাম, ক্লাব কর্তারা মূল চুক্তিপত্রে সই না করায় বিক্ষোভে নামবেন তারা । এমনটাই জানান হল এক ফ‍্যান ফোরামের পক্ষ থেকে।

আরও পড়ুন:আবারও ফুটবল মাঠে বর্ণবিদ্বেষীর অভিযোগ, প্রতিবাদ হিসাবে মাঠ ছাড়লেন জার্মানির ফুটবলাররা

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...