Thursday, April 2, 2026

টিটাগড়ে চটকল শ্রমিকদের রক্তদান শিবির

Date:

Share post:

টিটাগর চটকল শ্রমিকদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বিমান বসু । বিসিএমইউ ইউনিয়নের উদ্যোগে টিটাগড় কেলভিন জুটমিল এবং এম্পরিয়াম জুটমিলের যৌথ উদ্যোগে দীপক মজুমদার, শোভা রাজ ভর এবং জামাল আক্তারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সমস্ত কোভিড বিধি মেনে মোট ১২০ জন রক্তদান করেন।
একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । ইসিজি, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করা হয় ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এদিন তিন শহীদ পরিবারের পরিজনদের হাতে মানপত্র তুলে দেন বিমান বসু। বিশিষ্ট শিক্ষক দেবব্রত রায় চৌধুরী গণশক্তি পত্রিকার জন্য ১০ হাজার টাকা বিমান বসুর হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি এবং সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য নেপালদেব ভট্টাচার্য , সিটুর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চট্টোপাধ্যায়, বিসিএমইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি তড়িৎ বরণ তোপদার, ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদ্বীপ মিত্র, বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম, চিকিৎসক প্রবীন কুমার, শতরূপ ঘোষ, এস এফ আই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান বিজলী মিত্র ,সপ্তর্ষি দেব , অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ ।

বিমান বসু বলেন, আমি অনেক রক্তদান শিবিরে গেছি কিন্তু মনে পড়ে না এইরকম শ্রমিকদের রক্তদান শিবিরে আমি অংশগ্রহণ করেছি। চটকল শ্রমিকদের পক্ষ থেকে এই ধরনের রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত করার জন্য ধন্যবাদ ।

Related articles

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...