Monday, June 22, 2026

৮ বছরের অংক ১ ঘণ্টায় শেষ, সুপারকম্পিউটার বানালো চিন

Date:

Share post:

যে গাণিতিক জটিলতার জট খুলতে লেগে যায় অন্তত ৮ বছর, মাত্র ৭০ মিনিটে তা সম্পন্ন করে ফেলতে পারছে অত্যাধুনিক কম্পিউটার(supercomputer)। বিশ্বের মধ্যে দ্রুততম এমনই সুপার কম্পিউটার বানিয়ে ফেলল চিন(China)। ৬৬ কিউবিটের এই দ্রুততম সুপারকম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘জুশংসি'(jusangsee)।

জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে পেরিয়ে চিনের নয়া এই আবিষ্কারের গবেষণাপত্রটি এখন আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায়। ওই গবেষণাপত্রে জানানো হয়েছে, গুগলের ৫৪ কিউবিটের সাইকামোর কোয়ান্টাম কম্পিউটার যে ধরনের জটিলতম গাণিতিক সমস্যার জট খুলতে পারদর্শী, জুশংসি তার চেয়ে ১ হাজার গুণ জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছে এক ঘণ্টার একটু বেশি সময়ে, মাত্র ৭০ মিনিটে। বিজ্ঞানীদের দাবি, এই অত্যাধুনিক কম্পিউটার যেকোন সমস্যার জট অনেক দ্রুত গতিতে খুলে ফেলতে সক্ষম। একই সঙ্গে কোনও জটিল গাণিতিক সমস্যার সমাধান বহুগুণ কম সময়ে সম্পন্ন করার ক্ষমতা রয়েছে জুশংসির।

আরও পড়ুন:ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ সম্মান Google-এর

এই আবিষ্কার প্রসঙ্গে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিদ পিটার নাইট বলেছেন, “চিনের গবেষকরা যে অসাধ্য সাধন করেছে সেটা মানতেই হবে। এত দ্রুত আমরা এমন সুপার কম্পিউটার বানিয়ে ফেলতে পারব আমি অন্তত আশা করিনি। নয়া এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানের পাশাপাশি মানুষেরও কাজে লাগতে শুরু করবে হয়তো আর কয়েক বছর পর থেকেই।”

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...