Sunday, April 5, 2026

একটানা বৃষ্টির জের, মুম্বইয়ে দেওয়াল ও বাড়ি ধসে মৃত ১৫, চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে দুটি পৃথক ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল একটানা বৃষ্টিতে ভাঙতে শুরু করেছে বাড়িঘরও। চেম্বুরের ভারত নগর এলাকায় গতকাল রাতেই ঝুপড়ির ওপর ভেঙে পড়ে দেওয়াল। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। উদ্ধার কাজ এখনও চলছে। যদিও সেখানে এখনও ৬-৮ জনের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। গোটা শহরজুড়েই জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

গতকাল রাত থেকে ভোর অবধি একটানা বৃষ্টিপাত হয়েছে মুম্বই ও সংলগ্ন এলাকাগুলিতে। জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। আবহাওয়া দফতরের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সংবাদসংস্থা সূত্রের খবর, ভাঙা বাড়ির নীচ থেকে এখনও পর্যন্ত ভারত নগর এলাকা থেকে ১৫ জন ও ভিকরোলির সূর্যনগর থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাটিতে ধস নামায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল, জোরকদমে চলছে উদ্ধারকার্য।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...