Friday, June 26, 2026

করোনাকে রুখতে এবার ‘অ্যান্টি সেক্স বেড’-এর ব‍্যবস্থা করল অলিম্পিক্স কর্তৃপক্ষ

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics )। করোনাকে আটকাতে যাবতীয় ব‍্যবস্থা নিচ্ছে অলিম্পিক্স কর্তৃপক্ষ। যদিও তা টপকে অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা। তবুও ব‍্যবস্থা নিতে পিছিয়ে পড়ছে না অলিম্পিক কর্তৃপক্ষ। এবার অলিম্পিক্সে অলিম্পিক কর্তৃপক্ষ এমন এক বিছানার ব‍্যবস্থার করেছে, তা এর আগে কোন অলিম্পিক্সে হয়নি। এ বারের টোকিও অলিম্পিক্সে এল ‘অ্যান্টি সেক্স বেড’। করোনাকে রুখতে এমনই খাটের ব‍্যবস্থা করেছে অলিম্পিক্স কর্তৃপক্ষ।

এবারের অলিম্পিক্সে খেলোয়াড়দের জন্য যে খাটের ব্যবস্থা করা হয়েছে তার নামই দেওয়া হয়েছে, ‘অ্যান্টি সেক্স বেড’। এমন ভাবেই এই খাটগুলি বানানো হয়েছে যে, একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে। কার্ডবোর্ড দিয়ে বানানো এই খাটগুলির জিনিস ফের ব্যবহার করা যাবে বলে জানান হয়েছে।

করোনার জন্য একাধিক বিধিনিষেধের মধ্যে এ বারের অলিম্পিক্সে নতুন সংযোজন এই ‘অ্যান্টি সেক্স বেড’। বাইরের মানুষদের সঙ্গে মেলামেশাই বন্ধ করতেই, করোনাকে ছড়িয়ে না দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক্স কর্তৃপক্ষ।

আরও পড়ুন:করোনার থাবায় জর্জরিত অলিম্পিক্স, এবার আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের তিন সদস্য

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...