Friday, April 3, 2026

মোদির দুর্বলতা কী? মুখ খুললেন প্রশান্ত কিশোর

Date:

Share post:

তৃণমূলের ভোট কুশলী হওয়ার আগে তিনি ছিলেন নরেন্দ্র মোদির (Narendra Modi) পরামর্শদাতা। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুই হিসেবেই প্রশান্ত কিশোর (Prashant Kishor) দেখেছেন মোদিকে। এবার সংবাদমাধ্যমে মোদির দুর্বলতা সম্পর্কে তথ্য ফাঁস করে দিলেন পিকে। জানালেন মোদির শক্তির কথাও।

বিজেপির (Bjp) সঙ্গে গাঁটছড়া বেঁধে ২০১৪ পর্যন্ত কাজ করেন পিকে। ২০১৫-তে বিহার বিধানসভার আগে তিনি নীতিশ কুমারের (Nitish Kumar) জেডিইউ-তে (Jdu) যোগ দেন। বিজেপির থেকে আলাদা হয়ে একটি সাক্ষাৎকারে করণ থাপারকে নরেন্দ্র মোদির দুর্বলতা এবং শক্তি সম্পর্কে বলেছিলেন প্রশান্ত কিশোর।

আরও পড়ুন-২১শে : মোদি-শাহর ‘আপন রাজ্য’ গুজরাতের জেলায় জেলায় মানুষ শুনবেন ‘দিদি’র ভাষণ

পিকে বলেন, নরেন্দ্র মোদির যা শক্তি তা নিয়ে একটা বই লেখা যেতে পারে। তবে, তাঁর দুর্বলতাও আছে। নেতা হিসেবে মোদি আরও উদার হতে পারেন। প্রশান্ত কিশোর যোগ করেন, “উদার বলতে আমি বলতে চাইছি, ভালো, ক্ষমাশীল হওয়া। খারাপ অভিজ্ঞতা ভুলে যাওয়ার ক্ষমতা।”
পিকের মতে, “মোদির সঙ্গে কাজ করলে সব সময় বোঝা যায় তিনি আশেপাশেই আছেন।

তবে প্রশান্ত কিশোরের মতে, আরএসএসের (Rss) প্রচারক হয়ে পনেরো বছর কাজ এবং তারপরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন মোদিকে অনন্য অভিজ্ঞতা দিয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...