Saturday, April 4, 2026

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে তৈরি ত্রিপুরাও

Date:

Share post:

বিজেপি শাসিত ত্রিপুরায় এ বছর হতে চলেছে বড় আকারের ২১ জুলাইয়ের শহিদ-স্মরণ সমাবেশ।গত দু’দিন ধরেই আগরতলা-সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ২১ জুলাইয়ের পোস্টার, ব্যানার, ফ্লেক্স লাগানোর কাজ চলছে। ঠিক হয়েছে, ওইদিন সকালে তৃণমূল পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে সাইকেল র‍্যালি করবেন ত্রিপুরার তৃণমূল কর্মীরা। একাধিক জায়গায় মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য শোনানোর ব্যবস্থাও করা হয়েছে । ত্রিপুরার তৃণমূল নেতা আশিষলাল সিংহ জানিয়েছেন, আগরতলার দু’টি জায়গায় শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা৷ এ ছাড়া গোমতী জেলার উদয়পুর ও ধর্মনগরেও বাংলায় শোনানো হবে বক্তৃতা । সরাসরি সম্প্রচার করানো হবে এই জায়গাগুলিতে। এদিকে যেহেতু ত্রিপুরাতে দুপুর থেকে কারফিউ জারি হয়ে যায়, তাই তৃণমূল সুপ্রিমোর বক্তৃতা মানুষের কানে পৌছনোর বিকল্প যাবতীয় ব্যবস্থাও করে রেখেছে ত্রিপুরা তৃণমূলের কর্মীরা। ত্রিপুরার তৃণমূল নেতা আশিসলাল সিংহ জানিয়েছেন, “আমাদের কর্মীরা যে উৎসাহ নিয়ে এখানে ২১ জুলাই সমাবেশ পালনে এগিয়ে এসেছে, তাতে এখানকার বাঙালিরা মনে করবেন যেন তারা বাংলায় বসে বক্তৃতা শুনছেন।”

প্রসঙ্গত, ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগেই ত্রিপুরায় সাংগঠনিক জমি শক্ত করতে চায় তৃণমূল। সেই লক্ষ্যেই ২১জুলাইয়ে এবার তৃণমূলের বৃহত্তর সমাবেশ করা হচ্ছে ত্রিপুরায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...