Saturday, June 20, 2026

জাতপাতের রাজনীতিতে মোহভঙ্গ! তৃণমূলে ফিরলেন বীরভূমের বিজেপি নেতা

Date:

Share post:

জাতপাতের রাজনীতিতে পাঁচ বছরেই মোহভঙ্গ। বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে (Tmc) যোগ দিলেন বীরভূম জেলা কমিটির সদস্য ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অবজার্ভার মানস বন্দ্যোপাধ্যায় (Manash Banerjee)। বছর পাঁচেক আগে দলের প্রতি অভিমানে ঘাসফুল ছেড়ে গিয়েছিলেন পদ্মে। কিন্তু থাকতে না পেরে ফিরলেন পুরনো দলেই। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় (Abhijit Ray)।

 

দলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল ছেড়েছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। তারপর বিজেপিতে যোগ দেন। জেলায় বিজেপির সামনের সারির নেতা ছিলেন মানস। এমনকী বিজেপির মুখ বলতেও ছিলেন তিনিই।

 

বিধানসভা ভোটের আগেও এলাকায় বিজেপির হয়ে লড়েছিলেন তিনি। যথেষ্ট সক্রিয়ই ছিলেন। তিনিই এবার অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূলে। সঙ্গে বিজেপির তপশিলি মোর্চার ব্লক সভাপতি বিকাশ কাহারও।

 

ফের পুরনো দলে ফেরার কারণ হিসেবে মানস জানান, “জাতপাতের রাজনীতি ছাড়া বিজেপি কিছুই বোঝে না। তাদের মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে রাজনীতি করা যায় না। আমার নিজের নীতি আদর্শ বিসর্জন দিতে পারব না। এবারের নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, এই বাংলায় সাম্প্রদায়িকতার স্থান নেই। তৃণমূল যে উন্নয়ন করেছে, সেকথা অস্বীকার করা যাবে না। তাই উন্নয়নের স্বার্থে ঘরে ফিরলাম”।

 

a

 

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...