Tuesday, March 31, 2026

স্বামী নায়কদের মত রোমান্টিক নন, অভিযোগ নিয়ে থানায় হাজির নববধূ

Date:

Share post:

বিয়ে হয়েছে ২৩ দিন। কিন্তু  স্বামী সিনেমার নায়কদের মতো স্মার্ট নয়। চুল থেকে দামি জেলের গন্ধও আসে না। এমনকি স্বামী হিরোদের মতো রোমান্টিকও নয়। স্বপ্নের রাজপুত্রকে খুঁজে না পেয়ে তাই থানায় হাজির নববধূ।  সেখানে এসে ১৪ বছরের বধূ বলেন, “আমাকে বাঁচান। আমি ফিরতে চাই না শ্বশুরবাড়িতে। আমাকে বিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক।” গোটা ঘটনায় রীতিমত থতমত শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ।

মেয়েটির অভিযোগ,মাত্র ১৪ বছর বয়স তার।পড়াশুনা করেছে পঞ্চম শ্রেণি পর্যন্ত৷ তবে স্কুলের পাট চুকিয়ে বাড়িতেই ছিলেন তিনি কয়েক বছর আগে। কয়েকদিন আগেই তাকে বিয়ে দেওয়া হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে ৷কিন্তু তার বর একদমই পছন্দ নয়। খারাপ শ্বশুরবাড়ির লোকেরাও।এদিকে মেয়েটির মা থানায় এসে হাজির হন মেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে থানায় এসেছে এমন খবর পেয়ে। থানায় এসে তিনি মেয়ের কথা না শুনতে অনুরোধ করেন। কিন্তু তার কথায় গুরুত্ব না দিয়ে নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে অবশ্য মেয়েটির মা কে ছেড়ে দেওয়া হয়।

শিলিগুড়ির এসিপি জানান, “মেয়েটি নাবালিকা হওয়ায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বিষয়টি দেখছে। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হবে। মেয়েটি শ্বশুরবাড়ি ফিরবে না বলে জানিয়েছে। তাকে আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নামক একটি হোমে রাখা হয়েছে।” মেয়েটির মা জানিয়েছেন,  মেয়েটি হিন্দি সিনেমা, সিরিয়ালের পোকা।অভাবের সংসারে মেয়ের শখ পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হত তার মা -কে। পুলিশ জানিয়েছে,গোটা বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রিপোর্ট পাওয়ার পর মেয়েটির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও কথা বলা হবে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...