Sunday, March 22, 2026

সোশ্যাল মিডিয়ার মেসেজ মামলার প্রামাণ্য দলিল হতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট 

Date:

Share post:

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় (social media) প্রকাশিত বক্তব্য বা পাঠানো মেসেজ কোনও মামলার প্রামাণ্য (authentic) দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। একটি মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (supreme court)। পাশাপাশি এও বলল, হোয়াটসঅ্যাপে চালাচালি করা মেসেজ ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে কোনও মামলার প্রামাণ্য দলিল হতে পারে না। প্রধান বিচারপতি আর ভি রামানা, বিচারপতি এ এস বোপান্না এবং হৃষিকেশ রায়ের বেঞ্চ এই মামলায় এই পর্যবেক্ষণ দিয়েছে। বিচারপতিরা প্রশ্ন তোলেন, আজকাল হোয়াটসঅ্যাপ মেসেজের প্রামাণ্য নথি হিসেবে কী মূল্য রয়েছে?‌ এখন তো সোশ্যাল মিডিয়ায় যা খুশি ইচ্ছে লেখা যায় এবং ডিলিট করা যায়। তাই হোয়াটসঅ্যাপ মেসেজকে কোনও মূল্য দিতে চাই না।

 

প্রসঙ্গত, দুটি বাণিজ্যিক সংস্থার মামলা এবং দিল্লি পুরসভা ও এটুজেড নামে এক সংস্থার চুক্তির ভিত্তিতে ওঠা প্রশ্নে এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। ২০১৬ সালের ২ ডিসেম্বর আবর্জনা সরানোর জন্য এটুজেড সংস্থার সঙ্গে চুক্তি হয় দিল্লি পুরসভার। ২০১৭ সালের এপ্রিলে অন্য আর একটি সংস্থা কুইপ্পোকে আংশিক আবর্জনা সরানোর ভার দেয় এটুজেড সংস্থা। এই নিয়ে দুই সংস্থার চুক্তিও হয়। গত বছর ২৮ মে কুইপ্পোর সঙ্গে চুক্তি বাতিল করে এটুজেড সংস্থা। এর পরেই কুইপ্পো হাইকোর্টে মামলা করে। তারা এটুজেড সংস্থার করা একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দাখিল করে। সেখানে লেখা, কুইপ্পো সংস্থার ৮.‌১৮ কোটি টাকা বকেয়া রেখেছে এটুজেড। কিন্তু আদালতে এই অভিযোগ খারিজ করে এটুজেড। দাবি ও পাল্টা দাবি নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যার পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...