Friday, April 3, 2026

রেড ভলান্টিয়ার শশাঙ্কর সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন শ্রীলেখা!

Date:

Share post:

দিনক্ষণ স্থির। রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাভসরের সঙ্গে কফি ডেটে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সঙ্গে পরামর্শও চেয়েছেন, ‘কী সাজে যাওয়া যায়?’ ‘ডেট’ নিয়ে তুমুল উত্তেজিত শুধু শশাঙ্ক নন, উত্তেজনায় রয়েছেন শ্রীলেখার অনুরাগীরাও।

প্রসঙ্গত, কিছু দিন আগেই নেটমাধ্যমে কফি ডেটে যাওয়ার কথা জানিয়েছিলেন শ্রীলেখা। তাঁর শর্ত ছিল, বদলে পথপশুদের দত্তক নিতে হবে। অভিনেত্রীর ইচ্ছাপ্রকাশের আধ ঘণ্টার মধ্যেই শর্ত মেনে সাড়া দেন শশাঙ্ক ভাভসর। সঙ্গে সঙ্গে ডেটে রাজি শ্রীলেখাও।

কিন্তু ডেটে যাওয়ার আগে আপাতত কনফিউজড শ্রীলেখা। কোন পোশাকে ডেটে যাবেন এখনও ঠিক করতে পারেননি। সাহায্য চেয়ে একটি ফেসবুক পোস্ট করেন তিনি। শ্রীলেখার এই পোস্টে প্রচুর কমেন্ট পড়েছে। শাড়ি থেকে ডেনিম শার্ট, একাধিক পরামর্শ পেয়েছেন অভিনেত্রী। তবে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য তাঁকে শাড়ি পরার পরামর্শ দিয়ে লিখেছেন, “শাড়িতেই তোমায় বেস্ট লাগে। আর বাঙালির ডেট মানে শাড়ি মাস্ট।” তাতে অভিনেত্রীর প্রতিক্রিয়া, “বেশ তবে তাই হোক।” অর্থাৎ বুধবারের ডেটে শ্রীলেখাকে শাড়িতেই দেখা যাবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- কোভিড বিধি মেনেই স্কুল খোলার পক্ষে মত দিলেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...