Friday, June 26, 2026

অলিম্পিক্সের জন‍্য পিভি সিন্ধু, মেরিকমদের শুভেচ্ছাবার্তা সচিন তেন্ডুলকর, অশ্বিনদের

Date:

Share post:

২৩ তারিখ থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। তবে তার আগে করোনার( corona) থাবায় জর্জরিত বিশ্বের এই মেগা টুর্নামেন্ট। তবে এরই মাঝে এই টুর্নামেন্ট নামতে চলেছে প্রতিযোগিরা। মঙ্গলবার ভারতীয় প্রতিযোগিদের জন‍্য শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকার( sachin tendulkar) , জীবমিলখা সিং( jeev milkha singh), ভারতীয় দলে অন‍্যতম বোলার রবিচন্দ্রন অশ্বিনরা( ravichandran ashwin)।

এদিন বিসিসিআইয়ের টুইটারে সচিন একটি ভিডিও পোস্টে বলেন,”আমরা প্রত্যেকেই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমাদের অ্যাথলিটরাও হন। সেই চ্যালেঞ্জকে জবাব দিয়ে টোকিও অলিম্পিকে নিজের সেরা পারফরম্যান্স দিও। চিয়ার ফর ইন্ডিয়া।”

বিসিসিআই তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেন সেখানে অশ্বিন এবং ঝুলন গোস্বামীরা শুভেচ্ছা জানিয়েছেন পিভি সিন্ধু, মেরিকমদের। সেখান অশ্বিন বলেন,” বিশ্বের সেরা স্পোর্টিং ইভেন্টের জন্য মঞ্চ তৈরি। এগিয়ে যাও ভারত।”

ঝুলন গোস্বামী বলেন,” যখন গোটা ভারতবাসীর বিশ্বাস থাকবে, তখন অলিম্পিকে ভারতের পারফরম্যান্স দারুণ হবে।”

প্রয়াত মিলখা সিং এর পুত্র গল্ফার জীব মিলখা সিং ভারতীয় প্রতিযোগিদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,” যাঁরা এবার টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাঁদের সবাইকে শুভেছা। আমার মতে সাফল্যের মূল চাবিকাঠি হল, নিজের উপর বিশ্বাস রাখা। তোমরা ভারতের গর্ব। জয় হিন্দ।”

আরও পড়ুন:করোনার থাবায় জর্জরিত টোকিও অলিম্পিক্স, আলাদা বায়োবাবলে টিম অস্ট্রেলিয়া

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...