Friday, June 26, 2026

শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর তদন্তে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ কাঁথি থানার তৎকালীন আইসি-কে

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করা হল কাঁথি থানার তৎকালীন আইসি-কে (Ic)।

একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা কাঁথি থানার তৎকালীন এক এএসআই (Asi) ও এক কনস্টেবলকেও। এই দুজনকে এর আগে কাঁথি থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির তদন্তকারী অফিসাররা। ভবানী ভবনে তিনজনকে একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

এর আগে কাঁথিতে যায় সিআইডির (Cid) তদন্তকারী দল। রবিবারের পর সোমবার, শুভেন্দুর আরও দুই প্রাক্তন দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা।

২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথিতে অস্বাভাবিকভাবে গুলিতে মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (Suvobrata Chakrabarty)। অভিযোগ, গুলি লাগার পর দীর্ঘ প্রায় আট ঘণ্টা বিনা চিকিৎসায় তাঁকে ফেলে রাখা হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে পরে আনলেও বাঁচানো যায়নি। ঘটনার আড়াই বছর পর খুনের অভিযোগ করেন প্রয়াত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী (suparna kanjilal Chakrabarty)। ঘটনার তদন্তে নামে সিআইডি। কাঁথি গিয়ে ঘটনাস্থলে যান গোয়েন্দারা। শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের উলটো দিকে যেখানে শুভব্রত থাকতেন সেখানে যান তাঁরা। ভিডিওগ্রাফিও করা হয়।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...