Thursday, June 25, 2026

দ্বিতীয় একদিনের ম‍্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে জয় ভারতের, ম‍্যাচের সেরা দিপক চ‍্যাহার

Date:

Share post:

দ্বিতীয় একদিনের ম‍্যাচে শ্রীলঙ্কার( srilanka) বিরুদ্ধে ৩ উইকেটে জয় ভারতের( india)। ভারতীয় টেল এন্ডাররা বুঝিয়ে দিলেন, এভাবেও ম্যাচ জেতা যায়। এভাবেও ম‍্যাচে ঘুড়ে আসা যায়। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং দিপক চ‍্যাহারের( deepak chahar)। ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। একটা সময় যখন সবাই ধরেই নিয়ে ছিল সিরিজে সমতা ফিরতে চলেছে শ্রীলঙ্কা , ঠিক তখনই সকলকে অবাক করে দিল ভারতীয় টেল এন্ডাররা।

এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে শুরুটা ভালই করেন ফার্নান্দো ও ভানুকা জুটি। ৫০ রান করেন ফার্নান্দো। ৩৬ রান করেন ভানুকা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন আশালঙ্কা। ৬৫ রান করেন তিনি। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চ‍্যাহাল। দুটি উইকেট নেন দিপক চ‍্যাহার।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। ১৩ রান করে উইকেট হারান পৃথ্বী শাহ। ২৯ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৩৭ রান করে মণিশ পান্ডে। ৫৩ রান করে সূর্যকুমার যাদব। এরপরই দলের হয়ে হাল ধরেন দিপক চ‍্যাহার। ৬৯ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে তিনটি হাসারাঙ্গা। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল।

আরও পড়ুন:মনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতিদের মূল চুক্তিপত্র দেখার আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল কর্তারা

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...