Sunday, April 5, 2026

মনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতিদের মূল চুক্তিপত্র দেখার আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল কর্তারা

Date:

Share post:

এবার প্রাক্তন খেলোয়াড়দের শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্র দেখার আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল কর্তারা। গত শুক্রবার ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের ফাইনাল এগ্রিমেন্টে সই না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সমর্থকদের মধ্যে বিক্ষোভের ঝড় ওঠে। এই নিয়ে সংবাদমাধ্যমে কর্মকর্তাদের বিরোধীতা করেন বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়রাও। আর সেই কারণে এবার প্রাক্তন খেলোয়াড়দের মূল চুক্তিপত্র দেখানোর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব।

মঙ্গলবার বিশেষ বৈঠকে বসে ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ফাইনাল এগ্রিমেন্টের চুক্তিপত্র দেখানোর জন্য আমন্ত্রণ জানানো হবে সকল প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড়দের। এর জন্য বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে মনোরঞ্জন ভট্টাচার্য, সম্বরণ বন্দোপাধ‍্যায়, সুকুমার সমাজপতি ও চন্দন বন্দোপধ‍্যায়কে।

আরও পড়ুন:করোনার জের: বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স, ইঙ্গিত অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধানের

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...