Friday, June 26, 2026

৪০ কোটি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি, তৃতীয় ঢেউয়ের আগে উদ্বেগ বাড়াচ্ছে সমীক্ষা

Date:

Share post:

মাত্র দুই তৃতীয়াংশ মানুষের শরীরে অ্যান্টিবডি(antibody) তৈরি হয়েছে। বাকি বহু সংখ্যক মানুষ অরক্ষিত অবস্থায় রয়েছে। করোনার তৃতীয় ধারার সংখ্যা যখন প্রবল হচ্ছে ঠিক সেই সময়েই এমন রিপোর্ট প্রকাশ্যে আনলো সেরো সার্ভে(saro survey)। অ্যান্টিবডি বিহীন অরক্ষিত এই মানুষের সংখ্যাটা প্রায় ৪০ কোটি।

জানা গিয়েছে, জাতীয়স্তরে জুন-জুলাই মাসে ৭০টি জেলা থেকে তথ্য সংগ্রহ করেছিল সেরো সার্ভে। ৬-১৭ বছর বয়সীদের মধ্যেও এই সমীক্ষা করা হয়। রিপোর্ট প্রকাশ্যে আসার পর আইসিএমআরের ডিজি ডক্টর বলরাম ভার্গভ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বলেন, ‘দেশের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকি ৪০ কোটি মানুষ এখনও বিপদজনক পর্যায়ে রয়েছেন। পাশাপাশি এই সমীক্ষায় দেখা গিয়েছে ৬-১৭ বছর বয়সীদের মধ্যে অর্ধেকেরও বেশি নাবালকরা সেরো পজিটিভ। অর্থাৎ তাদের শরীরে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী অ্যান্টিবডি রয়েছে।

আরও পড়ুন:পুলিশকে হুমকি, বিধি ভেঙে সভা: শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের জেলা পুলিশের

রিপোর্ট প্রকাশ্যে আসার পর নীতি আয়োগ কর্তা ডঃ ভিকে পাল বলেন, ‘আমাদের ৪০ কোটি মানুষ এখনও বিপজ্জনক জায়গায় রয়েছে। আমরা আর কোনও ঝুঁকি নিতে পারি না। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের কোভিড বিধি যথাযথ মানতেই হবে।’ সাম্প্রতিক সেরো পজিটিভিটি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ৬-৯ বছর বয়সীদের মধ্যে হার ১০ শতাংশ, ১০-১৭ বছর বয়সীদের মধ্যে ২০ শতাংশ ও ১৮ বছর বয়সীদের ৭০ শতাংশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...