Friday, June 26, 2026

পুলিশকে হুমকি, বিধি ভেঙে সভা: শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের জেলা পুলিশের

Date:

Share post:

জনসভায় জেলার পুলিশকর্তাদের হুমকি দিয়ে কোণঠাসা বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার তমলুক থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সূত্রের খবর, পুলিশ সুপার অমরনাথ কে- (Amarnath K)এর নির্দেশে তমলুক থানার পুলিশ এই মামলাগুলির দায়ের করেছে।
সোমবার, প্রকাশ্য সভা থেকে পুলিশ সুপার অমরনাথ কে কাশ্মীরের অনন্তনাগে বদলি করে দেওয়ার হুমকি দেন শুভেন্দু। একই সঙ্গে জেলার পুলিশ কর্তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের হুঁশিয়ারিও দেন তিনি। এরপরেই মঙ্গলবার, করোনার সময় সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বেআইনিভাবে ৫০ জনের বেশি জমায়েত, করেছিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও সরকারি কাজে বাধা দান, পুলিশের ফোনে আড়িপাতা, পুলিশকে হুমকি, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
জেলা পুলিশ সূত্রে খবর, ৫০ জনের বেশি লোকের জমায়েত করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা হয়েছে। আবার সোমবার অফিসের ব্যস্ত সময়ে অফিস ঘেরাও করার জন্য এবং কর্তব্যরত পুলিশ অফিসারদের হুমকি এমনকী, পুলিশের ফোনে আড়িপাতার অভিযোগে অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আই পি সি-র 341/186/187/188/189/ 269/ 270 / 295 A / 506 /
120B / 51B – ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট  / 5 অফিস সিক্রেট অ্যাক্ট –
এই ধারা গুলিতে মামলা করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
তবে, শুধু শুভেন্দু নয়, মোট পনেরো জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে। বিজেপির একাধিক বিধায়ক ও বিজেপির জেলা নেতৃত্বদের নাম রয়েছে এই মামলাতে। তমলুক থানায় শুভেন্দুর বিরুদ্ধে একগুচ্ছ মামলা দায়ের হওয়ায় জেলা জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...