Wednesday, June 10, 2026

মানুষের জীবনের বিনিময়ে হাসপাতালগুলির ফায়দা বরদাস্ত করা যাবে না, বলেছে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

যে সব হাসপাতাল মানুষের বিপদের ফায়দা তোলার চেষ্টা করে, সেগুলি বন্ধ করে দেওয়া উচিত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। এদিন বিচারপতি কড়া ভাষায় বলেন,” হাসপাতালগুলি কি মানুষের সেবা করছে? নাকি রিয়েল এস্টেট শিল্প?” পাশাপাশি, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আচরণে চরম ক্ষুব্ধ বিচারপতি।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এম আর শাহর ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “হাসপাতালগুলি কি মানুষের সেবায় নিয়োজিত? নাকি রিয়েল এস্টেটের মতো ব্যবসা?” চন্দ্রচূড় বলেন,”মানুষের খারাপ সময়কে কাজে লাগিয়ে হাসপাতালগুলি ব্যবসার জায়গা তৈরি হয়েছে! মানুষের জীবনের বিনিময়ে এভাবে হাসপাতালগুলির ফায়দা বরদাস্ত করা যাবে না। এমন হাসপাতালগুলি বন্ধ করা উচিত। এবং সরকারের উচিত স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা।”

আরও পড়ুন-রাজের পর্ন সাইটে অভিনয় করে কোটি টাকা রোজগার অভিনেত্রী শার্লিন এবং পুনমের 

হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা প্রসঙ্গ তুলে ধরে একটি ঘটনার উদাহরণ তুলে ধরে চন্দ্রচূড় বলেন, “একজন করোনা আক্রান্ত রোগী বহু চিকিৎসার পর তিনি সুস্থ হয়েছিলেন। পরেরদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা চ্ছিল। ঠিক সেদিনই ভয়াবহ অগ্নিকাণ্ডে সে পুড়ে মারা গিয়েছিল। ওই ঘটনায় ২ জন নার্সেরও মৃত্যু হয়। চোখের সামনে এমন ঘটনা ঘটছে। এই হাসপাতালগুলি কি মানুষের সেবা করছে? নাকি রিয়েল এস্টেট শিল্প?”

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...