Wednesday, June 10, 2026

ছেলের স্মৃতিতে দান: ‘টিব্যাক’-কে হাতে একলক্ষ টাকার চেক দিলেন অনিরুদ্ধর বাবা

Date:

Share post:

ছেলের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিলেন বাবা। স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে মৃত্যু হয় দমকল কর্মী তথা টাকি হাউজ স্কুলের (Taki House School)প্রাক্তনী অনিরুদ্ধ জানার (Aniruddha Jana)। এই স্কুল থেকেই ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন অনিরুদ্ধ। সোমবার, সেই স্কুলেই প্রাক্তনীদের সংগঠন ‘টিব্যাক’-এর হাতে একলক্ষ চেক তুলে দেন অনিরুদ্ধর বাবা মোহনলাল জানা (Mo0hanlal Jana)। এই অর্থ দুঃস্থ, মেধাবী ছাত্রদের সাহায্যে ব্যয় হবে।

টাকি বয়েজের প্রধান শিক্ষিকা তথা প্রাক্তনীদের সংগঠনের প্রেসিডেন্ট স্বাগতা বসাক (Swagata Basak) এই চেক গ্রহণ করেন। ছিলেন, টিব্যাকের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ সেনগুপ্ত, সহ-সম্পাদক অয়নাভ বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানান, এই অর্থ অনিরুদ্ধর স্মৃতিতে ব্যয় করা হবে।

আরও পড়ুন:অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়: নয়া নির্দেশ ডিভিশন বেঞ্চের

বরাবরই ডাকাবুকো স্বভাবের ছেলে অনিরুদ্ধ। ছোট থেকেই এলাকায় খুবই জনপ্রিয় ছিল। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তো। টাকি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়েছে। প্রিয় প্রাক্তন ছাত্র অনিরুদ্ধর মৃত্যুতে শোকাহত তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...