Monday, April 6, 2026

রাজের পর্ন সাইটে অভিনয় করে কোটি টাকা রোজগার অভিনেত্রী শার্লিন এবং পুনমের 

Date:

Share post:

রাজ কুন্দ্রার (Raj kundra) পর্ণো দুনিয়ার (porn website) তদন্ত করতে গিয়ে রীতিমতো তাজ্জব মুম্বই পুলিশ। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরই দুই পর্ন স্টার শার্লিন চোপড়া (porn star sherlin chopra)এবং পুনম পান্ডে (punam pandey) প্রকাশ্যে অভিযোগ করেছেন যে রাজ নাকি তাদের বাধ্য করেছেন এই পথে আসতে। কিন্তু তদন্ত করতে নেমে মুম্বই পুলিশ জানতে পেরেছে রাজের অ্যাডাল্ট ভিডিও (adalt video) থেকে প্রচুর টাকা রোজগার করেছেন দুই অভিনেত্রী। এক একটি প্রজেক্টে কাজের জন্য রাজের কাছ থেকে ৩০ লক্ষ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। প্রায় একই অঙ্কের টাকা পেতেন পুনম পাণ্ডেও। বলিউডে কান পাতলেই শোনা যায় যে এই দুই অভিনেত্রী রাজের অ্যাডাল্ট ভিডিওতে কাজ করে কোটি কোটি টাকা রোজগার করেছেন।

তবে শুধু রাজ কুন্দ্রাই নন, আরও কয়েকজন এই পর্ন কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে (Mumbai Police) চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কুন্দ্রার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। সেইসব অভিযোগের ভিত্তিতে সোমবার রাজ কুন্দ্রা কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তারপরই রাতের দিকে গ্রেফতার করা হয়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, দেশে তৈরি একাধিক অ্যাপের মাধ্যমে পর্ন কনটেন্টগুলি তৈরি করা হত। তারপর তা বিদেশের এক ওটি টি ( OTT) প্ল্যাটফর্মে আপলোড করা হত। সাতদিন পর নাকি সেগুলি আপনা থেকেই ডিলিট হয়ে যেত। শার্লিন চোপড়া ও পুনম পান্ডে ছাড়াও এই কাজে উঠতি অভিনেত্রী-মডেলদেরও কাজে লাগানো হতো। প্রতিটি প্রজেক্টের জন্য অভিনেত্রীদের প্রায় ২ থেকে২.৫০ লক্ষ টাকা দেওয়া হত। এই পর্ন সাইটে রাজ কুন্দ্রা ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলেও জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...