Thursday, June 25, 2026

নজরে ২৪: দেশজুড়ে মমতার একুশে-ভাষণের প্রস্তুতি

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনকে( election) নজর রেখে এবার বড় পরিসরে ২১ জুলাই(21 July) পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আর সেই লক্ষ্যে বাংলা তো বটেই দেশের কোনায় কোনায় দিদির ভাষণ পৌঁছে দিতে প্রস্তুতি সেরে ফেলেছেন তৃণমূলের(TMC) কর্মীরা। দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা, তামিলনাড়ুতেও এবার ভার্চুয়ালি ভাষণ দিতে দেখা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। বুধবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

আরও পড়ুন:আজ ২১ জুলাই  ভার্চুয়াল সমাবেশে মমতার বক্তব্য শুনবেন কয়েক কোটি মানুষ

দিল্লির তৃণমূল অফিসের সামনে এদিন বিশাল জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে উপস্থিত থাকছেন তৃণমূলের সাংসদদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের সাংসদরাও। প্রস্তুতি সেরে ফেলা হয়েছে উত্তর প্রদেশেও। এই রাজ্যের তৃণমূল সভাপতি নীরজ রায় জানান, উত্তরপ্রদেশের যতটা সম্ভব বেশি এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ব্লক থেকে শুরু করে বহু গ্রামেও মমতার ভাষণ শোনানো হবে। সেজন্য যতটা বেশি সংখ্যক জায়ান্ট স্ক্রিনও লাগানোর চেষ্টা হয়েছে। লখনউ ছাড়াও উত্তরপ্রদেশের মির্জাপুর, বারাণসী, আজমগড়, বরেলিতে ২১ জুলাই কর্মসূচি পালন করা হচ্ছে। বাদ নেই গুজরাট- ত্রিপুরাও এই সমস্ত রাজ্য গুলিতেও জায়গায় জায়গায় লাগানো হয়েছে বিশাল জায়ান্ট স্ক্রিন। যার মাধ্যমে বাংলা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে পারবেন এখানকার জনগণ।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...