Thursday, June 25, 2026

ম‍্যাচ সেরার পুরস্কার হাতে দ্রাবিড়ের প্রশংসায় চ‍্যাহার

Date:

Share post:

শ্রীলঙ্কার( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে ব‍্যাট হাতে দুরন্ত প‍্যারফরম‍্যান্স দিপক চ‍্যাহারের( Deepak Chahar)। ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারতের প্রথমদিকের ব‍্যাটসম‍্যানরা যখন একের পর হতাশ করে যাচ্ছিলেন, তখন দলকে ম‍্যাচ জেতানোর ভরসা দেন দিপক। দলের হয়ে এরকম প‍্যারফরম‍্যান্স করতে পেরে খুশি তিনি। তবে এই সব কৃতিত্ব দিপক দিচ্ছেন দলের কোচ রাহুল দ্রাবিড়কে। বললেন,রাহুল স্যর বলেছিলেন সব বল খেলতে।

ম‍্যাচ শেষে সেরার পুরস্কার হাতে নিয়ে চ‍্যাহার বলেন,” রাহুল স্যর বলেছিলেন সব বল খেলতে। ভারত এ দলের হয়ে আমি কিছু ম্যাচ খেলেছিলাম। সেই সময় উনি আমায় দেখেছিলেন। আমার মনে হয়ে ওঁর বিশ্বাস ছিল আমার ওপর। উনি বলেছিলেন আমি পারব সাত নম্বরে ব্যাট করতে।”

দলের গুরুত্বপূর্ণ সময়ে ব‍্যাট হাতে ভরসা দিয়েছেন চ‍্যাহার। টিম ইন্ডিয়ার হয়ে এরকম প‍্যারফরম‍্যান্স করতে পেরে খুশি তিনি। বললেন, এটাই তো স্বপ্ন আমার। এছাড়াও চ‍্যাহার আরও বলেন,” আমার স্বপ্ন এমন ইনিংস খেলা। শুধু এই কথাটাই আমার মাথায় ঘুরছিল। দেশকে ম্যাচ জেতানোর থেকে বড় কিছু হতেই পারে না।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...