Monday, April 6, 2026

‘করোনা মহামারি রাজনীতির বিষয় হওয়া কাম্য নয়’, সর্বদল বৈঠকে বললেন মোদি

Date:

Share post:

করোনা মহামারি(Coronavirus) গোটা দেশের মানবতার জন্য উদ্বেগজনক। এ বিষয়টি কখনোই রাজনীতির বিষয় হওয়া কাম্য নয়। মঙ্গলবার সংসদের উভয় কক্ষের সাংসদদের নিয়ে হওয়া সর্বদল বৈঠকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার(Central Government) কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়েও সাংসদদের অবহিত করেন তিনি।

এদিন সংসদে উভয় কক্ষের রাজনৈতিক নেতাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, গত ১০০ বছরে এমন ভয়াবহ মহামারি কেউ দেখেনি। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তথ্য আসছে তা করোনা মহামারি মোকাবিলায় একটি নকশা তৈরি করতে যথেষ্ট সাহায্য করবে। করোনা মোকাবিলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, সারাদেশে প্রায় প্রতিটি জেলায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। এবং টিকাকরণ কর্মসূচি অনেকটাই গতি পেয়েছে বলেও জানান তিনি। উদাহরণস্বরূপ বলেন, প্রথম ১০ কোটি ডোজ দিতে সময় লেগেছিল ৮৫ দিন। আর শেষ ১০ কোটি ডোজ দিতে সময় লেগেছে মাত্র ২৪ দিন।

আরও পড়ুন:২১ জুলাইয়ের ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে টুইট মমতার

এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনও পর্যন্ত মহারাষ্ট্র কেরলসহ চারটি রাজ্যে দৈনিক আক্রান্তের পরিসংখ্যন ১০ হাজারের বেশি। মাত্র পাঁচটি রাজ্যে পজিটিভিটির হার ১০ শতাংশ। করোনাকালে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ২০ বার বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ২৯টি বৈঠক করেছিলেন। ১৬৬টি কেন্দ্রীয় দল কোভিড ১৯ মোকাবিলায় ৩৩টি রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চলে গিয়ে সাহায্য করেছে বলেও জানান তিনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...